শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আজ মঠবাড়িয়ার পাঁচ গ্রামে পবিত্র ঈদ

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

আজ মঠবাড়িয়ার পাঁচ গ্রামে পবিত্র ঈদ

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় শুক্রবার প‌বিত্র ঈদ-উল-‌ফিতর পা‌লিত হয়ে‌ছে। ফরিদপুরের সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যর বিভিন দেশের সাথে মিল রেখে প্রতি বছরর মত আজ (২০ মার্চ) মঠবাড়িয়া উপজেলার পাঁচটি গ্রামে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করা হচ্ছে  । 

স্থানীয়  সূত্রে জানা গেছে, প্রতিবছরের মত মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ক্ষেতাছিড়া, কচুবাড়িয়া, ঝাটিবুনীয়া, চড়কগাছিয়া ও ভাইজাড়া গ্রামের তিন শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ ঈদ-উল ফিতে পালন করবেন। এজন্য ইউনিয়নের পাঁচটি স্থানে আজ সকাল নয়টায় ঈদের পৃথক জামাত অনুষ্ঠিত হবে।

সুরেশ্বর দরবারর শরীফের অনুসারী স্থানীয় স্কুল শিক্ষক ফারুক হাসান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা  প্রতিবছরই ঈদ-উল-ফিতর পালন করে থাকি। এবারও সেভাবে ঈদ-উল ফিতর পালন করা হচ্ছে। এ ঈদ পালনকে ঘিরে সাপলেজা ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। 

সাপলেজা ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমানর বলেন, ইউনিয়নর পাঁটি গ্রাম সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতিবছরের মতোন একদিন আগে ঈদ-উল-ফিতর পালন করবেন। তবে তারা আগামীকাল শনিবার   সকলের সাথে ঈদের  আনন্দ ভাগাভাগি করে উপভাগ করবেন। এটি সৌহার্দ্যপূর্ণ ভাবে পালিত হছে। সাপলেজা ইউনিয়নর পাঁচটি গ্রামের ঈদগাহ মাঠে আজ শুক্রবার  সকাল ৯টায় পাঁচটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.