পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যান চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে তাড়াশ পৌর এলাকার বিভিন্ন স্থানে অটোভ্যান চালকদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তিনি চালকদের মাঝে ইফতার বিতরণ করেন এবং তাদের সঙ্গে কুশলবিনিময় করেন।
ইফতার বিতরণকালে খন্দকার সাইফুল ইসলাম বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের কষ্ট লাঘবে সামান্য এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পেয়ে অটোভ্যান চালকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









