রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদুল ফিতরের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ জামাত অনুষ্ঠিত হয়।
জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মুসলিম জামে মসজিদের দোতলার ছাদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ২৩ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এদের মধ্যে ২১ জন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু উপস্থিত ছিলেন।
মুসলিম জামে মসজিদের ইমাম আব্দুর রহিম গাজি বলেন, ‘রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, নতুন চাঁদ দেখে রোজা রাখতে ও ঈদ উদযাপন করতে। সেই অনুসারে আমরা ঈদ উদযাপন করছি।’
ঈদের জামাতের ইমাম হাফেজ সাজিরুল ইসলাম সাগর জানান, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পর ৩০টি রোজা সম্পন্ন করে তারা ঈদের নামাজ আদায় করেছেন। আমাদের সবার একসঙ্গে ঈদ উদযাপন করা উচিত।’
রাজশাহীতে শুধুমাত্র এই একই স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









