শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জের  কিছু এলাকায় ঈদের নামাজ আদায়

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০২:০৪ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম

সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জের  কিছু এলাকায় ঈদের নামাজ আদায়

সৌদি আরবের সাথে মিল রেখে শিবগঞ্জে কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লোকজন।

শুক্রবার (২০ মার্চ) জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর  উদযাপন করেন তারা।

শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

সকাল ৮টায় সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। সেখানে নারী-পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন। বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর ঈদের নামাজ পড়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জে কয়েকটি স্থানে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.