শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। 
শুক্রবার  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুন্সিপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চন্দ্রপু, চাপারহাট, মুন্সিপাড়াও আমিনগঞ্জ ও গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী  বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু বক্কর সিদ্দিক জানান, কয়েক বছর আগে থেকেই   উপজেলার বেশ কটি গ্রামের কিছু  মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে  ঈদের নামাজ আদায় করে আসছে।  

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.