ঈদের নতুন জামা আর জুতা পরা হলো না শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের শিশু জুবায়েরের (৫)।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে বাড়ির পাশের লেকের পানিতে ডুবে মৃত্যু হয় তার।
জুবায়েরের পিতা রাজৈর গ্রামের কাঠমিস্ত্রি হালিম মল্লিক জানান, রায়েন্দা বাজার থেকে তার ছেলে জুবায়েরের জন্য ঈদের নতুন জামা ও জুতো কিনে এনেছিলেন। জুবায়ের ঐ জামা আর জুতো খুব পছন্দ করেছিল। কিন্তু পছন্দের নতুন জামা আর জুতো তার পরা হলো না।
নতুন পোষাকে প্রিয় সন্তানের ছুটে বেড়ানোর আনন্দের উঠোনে এখন চলছে মাতম। ঈদের একদিন আগে সবার অগোচরে বাড়ির পাশের ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন লেকে শিশু জুবায়ের ডুবে যায়। খোঁজাখুজির পর স্বজনরা লেক থেকে জুবায়েরকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুবায়েরের মৃত্যুর ঘটনায় পূর্ব রাজৈর গ্রাম জুড়েই যেন নেমে এসেছে শোক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









