বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে ঈদের জামাতে মুসল্লীদের ঢল

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম

সিলেটে ঈদের জামাতে মুসল্লীদের ঢল

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

শাহী ঈদগাহের জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শাহী ঈদগাহে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করেন।

এ ছাড়া হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল  ৯টায় অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এ বছর সিলেট জেলা ও মহানগর মিলে প্রায় ৩ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

রাহাত/সিলেট/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.