বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাউফল পাবলিক মাঠে একসাথে ঈদের জামাতে হাজারো মানুষ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

বাউফল পাবলিক মাঠে একসাথে ঈদের জামাতে হাজারো মানুষ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল পটুয়াখালীর বাউফল। ঈদের সকালে মিলনমেলায় পরিণত হয় বাউফল পাবলিক মাঠ, যেখানে একসাথে ঈদের নামাজ আদায় করেন হাজারো ধর্মপ্রাণ মুসুল্লি।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়, যা উপস্থিত মুসল্লিদের মনে গভীর আবেগের সঞ্চার করে।

নামাজ শেষে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। একে অপরের সঙ্গে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে সৃষ্টি হয় হৃদয়স্পর্শী পরিবেশ। এ সময় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধদের মাঝেও ঈদ সালামি প্রদান করেন ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। 

ঈদ জামায়াতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মুসুল্লি। ঈদ জামাতে ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শিবির সভাপতি লিমন হোসাইন, অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল, সবুজ মাস্টারসহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রুবেল/পটুয়াখালী/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.