বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফে চান্দের গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

টেকনাফে চান্দের গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী চান্দের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ বড়াখাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আনিস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা এবং বকসু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী চান্দের গাড়ির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনিস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.