সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শাহজাদপুরে অর্থ ও বস্ত্র বিতরণ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

শাহজাদপুরে অর্থ ও বস্ত্র বিতরণ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সহায়তা প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এই বস্ত্র ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মাসুদ/সিরাজগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.