রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় মাদক কারবারিদের তালিকা করার নির্দেশ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম

শরণখোলায় মাদক কারবারিদের তালিকা করার নির্দেশ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন বাগেরহাট ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় তিনি মাদক কারবারীদের তালিকা করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। 

রবিবার (২২ মার্চ) শরণখোলা উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক সভায় প্রধান বক্তার আলোচনায় তিনি এই ঘোষণা দেন। 

রাজৈর তালিমুল কুরআন ট্রাষ্ট কার্যালয় চত্বরে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। 

উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারী মাওলানা মোস্তফা আমিনের সঞ্চালনায় এখানে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াত নেতা ডাঃ ফজলুর রহমান, মাওলানা ওবায়দুল হক, অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী ও মাওলানা সারোয়ার হোসাইন বক্তৃতা করেন। 

ঈদ পুনর্মিলনীর এ সভায় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার নির্বাচনেও জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.