মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, প্রাইভেট কার ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ভেড়ামারা উপজেলার গোপিনাথপুর সেন্টারপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার মো. সাজেদুল হক সান্টুর ছেলে মো. সিয়াম সরদার (২৪), নাটোর জেলার লালপুর এলাকার মো. সরোয়ার হোসেন কালামের ছেলে মো. সামসুদ্দিন আহমেদ ওরফে টেলু (২২) এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর এলাকার মৃত খন্দকার শামিমের ছেলে মো. তানভীর আলম হিমেল (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস দল গোপিনাথপুর সাকিনপুর মসজিদের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি সাদা রঙের পুরাতন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-৮৪৭৯) তল্লাশি করে তিনজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ১টি কুড়াল ও হাতুড়ি সম্বলিত মাল্টি টুলস, ৭১৩ গ্রাম বিদেশি মদ, ১টি লোহার পাইপ, ২টি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা গভীর রাতে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

কুদ্দুস/কুষ্টিয়া/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.