শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈকতে ১৭৩৩টি ডিম পেরেছে ১৬ কাছিম

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

সৈকতে ১৭৩৩টি ডিম পেরেছে ১৬ কাছিম

কক্সবাজারের টেকনাফে একদিনে সমুদ্র সৈকতে ১৬টি অলিভ রিডলে কাছিম ১ হাজার ৭৩৩টি ডিম দিয়েছে। ডিম পাড়ার পর তারা আবার সাগরে ফিরে যায়।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় উপকূলে স্থাপিত পাঁচটি হ্যাচারির মাধ্যমে ডিমগুলো সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, চলতি মৌসুমে এ পর্যন্ত ১১৬টি কাছিম থেকে ১৩ হাজার ৯০০টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ৫৫০টি কাছিমের বাচ্চা সফলভাবে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের উখিয়া-টেকনাফ অঞ্চলে দায়িত্বরত লিয়াকত আলী জানান, সামুদ্রিক কাছিম সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ নয়; এটি পুরো সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার একটি অপরিহার্য পদক্ষেপ। 

তিনি আরো বলেন, সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হয়ে আমাদের সমুদ্র ও প্রকৃতিকে সুরক্ষিত রাখতে এগিয়ে আসতে হবে।

পরিবেশবাদীরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্শ্ববর্তী সমুদ্র তটের বালিয়াড়ি দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে। ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে, বাড়ছে মানুষের বিচরণ। ফলে সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার ক্ষেত্র সংকোচিত হচ্ছে। তাই কাছিম বিচরণ ও ডিম পাড়ার  নিরাপদ জোন সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে।

শাহীন/কক্সবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.