কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে ছনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহানের সঞ্চালনায় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামীর নেতৃত্ব নির্বাচনে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমাদ বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে হবে। আদর্শিক চেতনা ধরে রেখে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ওপরও তিনি গুরুত্ব দেন।
এসময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব খুঁজে বের করার বিষয়ে নেতৃবৃন্দ গুরুত্ব দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









