বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পটুয়াখালী নদী বন্দর পরিদর্শন নৌ পরিবহন প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

পটুয়াখালী নদী বন্দর পরিদর্শন নৌ পরিবহন প্রতিমন্ত্রীর

ঈদ ফিরতি যাত্রায় যাত্রী ভোগান্তি নিরসনে পটুয়াখালী নদী বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পরিদর্শন শেষে তিনি বলেন, পটুয়াখালী নদী বন্দর থেকে ঢাকার ভাড়া ৫০৩ টাকা। সেখান থেকে ১০% ছাড়ে সাড়ে ৪’শ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাতে দক্ষিণাঞ্চলে মানুষ স্বাচ্ছন্দে কম ভাড়ায় ঢাকা যেতে পারেন।

তিনি আরো বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যদি কেউ বেশি ভাড়া নিতে চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পটুয়াখালী ঢাকা নৌ রুটে যাতে বাঁধাহীন ভাবে নৌযান চলাচল করতে পারে সেজন্য ড্রেজিং কাজে নিয়োজিতদের সময় বেঁধে দেন।

এ সময় তার সাথে ছিলেন, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ার ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুট্টিসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। 

পরিদর্শনকালে মন্ত্রী সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন এবং তারা যাতে হয়রানির শিকার না হন সেজন্য বন্দর কর্মকর্তা ও লঞ্চ স্টাফদের কঠোর নির্দেশনা দেন। 

সুজন/পটুয়াখালী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.