ঈদের ছুটিতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের কোলঘেঁষে অবস্থিত আকাশলীনা ইকো পার্ক ও সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমনপিপাসুদের উপচেপড়া ভিড় ।
তবে তেল সংকটের কারণে এবার ঈদের ছুটিতে গতবারের তুলনায় পর্যটকদের পদচারণা কম যেটি ইকোপার্কের কর্তৃপক্ষ মতামত প্রদান করেন। পরিবার পরিজন,বন্ধু বান্ধব,আত্মীয় স্বজন নিয়ে ঈদের ছুটিতে ভ্রমন করছেন উপজেলার বিনোদন কেন্দ্র আকাশলীনা ইকোপার্ক ও সুন্দরবনের কলাগাছিয়া পর্যটন স্পট, কালিঞ্চি ক্যারামমোরা ম্যানগ্রোভ ভিলেজ, নকিপুর জমিদার বাড়ি। ভ্রমনে এসে দর্শনার্থীরা কেউ ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, আনন্দ উচ্ছাস প্রকাশ করছেন। ঈদ উপলক্ষে সেজেছে আকাশলীনা ইকোপার্ক। তৈরী করা হয়েছে গাড়ি পার্কিং সেন্টার, সুপেয় পানির ব্যবস্থা, সাজানো হয়েছে পথচারীদের গেটের সম্মুখ ভাগ। আর এই সাজগোজের মধ্যে হারিয়ে যাচ্ছেন শিশু থেকে সকল বয়সী নারী পুরুষ।
ছোট ছোট সাউন্ডবক্স লাগিয়ে ছোট পিকআপ নিয়ে গান বাজনা বাজিয়ে তরুণরা যাচ্ছে বিনোদনকেন্দ্র। কেহ মোটরসাইকেল র্যালী করে, মাইক্রো, প্রাইভেট সহ অন্যান্য যানবাহনে যাচ্ছে বিনোদনকেন্দ্রে। আকাশলীনা ইকোপার্কে ঘুরতে আসা যশোরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন ঈদের ছুটিতে আত্মীয়ের বাড়িতে এসে ঘুরতে আসলাম মুন্সিগঞ্জ আকাশলীনা ইকোপার্কে। ভাল লেগেছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে।
কালিগঞ্জ এলাকার বাসিন্দা চাকুরী সুত্রে ঢাকায় থাকেন সিরাজুল ইসলাম দম্পতি বলেন সুন্দরবন মন টানে। বাড়ি আসলে চেষ্টা করি সুন্দরবন ঘুরে যেতে। অফিসের চাপে থাকা মনটা ঈদের ছুটিতে হালকা করে বিনোদন কেন্দ্র গুলো ঘুরতে পারলে।
তবে আকাশলীনা পার্ক ঘুরতে আসা দর্শনার্থীরা অনেকে মত প্রকাশ করে বলেন পার্কটিতে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা, শিশুদের বিনোদনের ব্যবস্থা করা প্রয়োজন। একই সাথে রাত্রি যাপনের জন্য আবাসিকের ব্যবস্থা করা। মিনি চিড়িখানার ব্যবস্থা করার কথা বলেন।
আকাশলীনা ইকোপার্কের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন গত ঈদের তুলনায় এবার পর্যটকদের পদচারণা কম লক্ষ্য করা যাচ্ছে। এটার কারণ হিসাবে তিনি জ্বালানী তেল সংকট উল্লেখ করেন। গতবারে শুধু ঈদের দিন ৫ হাজার টিকিট বিক্রী হয়। অথচ এবার ঈদের দিন ৩ হাজার ৫ শত টিকিট বিক্রী হয়েছে। ঈদের পরের দিন ছিল একই পরিমান পর্যটকদের উপস্থিতি।
বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন সুত্রে প্রকাশ ঈদের দিন ও পরের দিন কলাগাছিয়া পর্যটনকেন্দ্রে পর্যটকদের পদচারণা ছিল ভাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









