বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে হাতবোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, যুবক আহত

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

গোপালগঞ্জে হাতবোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, যুবক আহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ককটেল বা হাতবোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার হাত-পা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে গেছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পর উপজেলার নিলফা বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মতিউর রহমান ওই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে বসে ককটেল বা বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মতিউর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। সন্দেহজনক বিষয় বিবেচনায় তাকে পুলিশ পাহারায় খুলনায় পাঠানো হয়েছে।

আহতের স্বজনরা দাবি করেছেন, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য আতশবাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার শরীরের ক্ষতের ধরন আতশবাজির বিস্ফোরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসীম কুমার ধর জানান, “আহতের ক্ষত দেখে এটি আতশবাজির বিস্ফোরণ বলে মনে হয়নি। ক্ষতের ধরন দেখে ককটেল বা হাতবোমার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি বিশেষজ্ঞরা নিশ্চিত করতে পারবেন।

গোপালগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সারোয়ার হোসেন বলেন ঘটনাটি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে । 


 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.