আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “নবীন ফারেগীন কৃতি আলেম ও গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলহাজ্ব মাওলানা কে.এম সুলতান মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদ বিন হাসান, সহ-সম্মানিত আলেম-ওলামা, গুণীজন। এবং উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দ।
সভায় আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় । উপস্থিত অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, যাদের নিরলস পরিশ্রমে এ ধরনের মহৎ উদ্যোগের আয়োজন করা হয়েছে তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতেও তাদের দ্বীনি, সামাজিক ও মানবিক কার্যক্রমে এই ধারা অব্যাহত রাখবেন , ইনশাআল্লাহ।
এছাড়াও ফাউন্ডেশন এর পক্ষ থেকে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের সম্মানিত উপদেষ্টা ও নেতৃবৃন্দ সহ সংগঠনের সকল দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকগন নিরলস পরিশ্রম করে এই আয়োজনকে সফল করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









