লালমনিরহাটের পাটগ্রামে পৌর জামায়াতের আমীর সোহেল রানাকে (৪৫) হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার আন্তঃজেলা মোড় ব্রাক অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ নাজমুল হক এ খবর নিশ্চিত করেন।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সোহেল রানার বিরুদ্ধে আদালত থেকে হত্যা মামলায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









