বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নোয়াখালীতে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

নোয়াখালীতে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামী গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানো চেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নের লালপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে সুধারাম মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন হেলাল (৩৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড লালপুর ফরেস্টার সাহেবের বাড়ির মৃত ইসমাইল হোসেন এর ছেলে। 

এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমানকে মুঠোফোনে কল করলে তিনি তা রিসিব করেননি। পরে মামলার তদন্ত কারী কর্মকর্তা ও সোনাপুর পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মহি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের ঘটনায় জড়িত এজাহারভুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

এর আগে গত সোমবার (১৬ মার্চ) জেলা শহর মা'ইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্সযোগে গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে সুধারাম থানাধীন পূর্ব বদরীপুর ডিএসপি জামে মসজিদের সামনে থেকে ইমদাদুল হক ইমন ও এহসানুল হক দিহান নামের দুই ভাইকে অপহরণ করা হয়। পরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রেখে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখিয়ে পুলিশে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ সোনাপুর কাঠপট্টি এলাকা থেকে তাদের উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে অপহরণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে মাদক ব্যবসার কোনো সংশ্লিষ্টতা না পেয়ে পুলিশ পরিবারের কাছে দুই ভাইকে হস্তান্তর করে। 

এদিকে এ ঘটনায় জড়িত অপরাপর আসামী মো. আবদুল্যাহ প্রকাশ রোমান, মো. সুনাম (৩৫), মোঃ শাওন ড্রাইভার (৩০), মো. সাদ্দাম হোসেন (১৮) ও মো. মেহেদী সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকেও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

উল্লেখ্য, এর আগে জাতীয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস, দৈনিক মানবজমিন ও জাতীয় দৈনিক এদিন সহ কয়েক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.