ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের রোগমুক্তি কামনায় কাঁঠালিয়া উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাঁঠালিয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, রফিকুল ইসলাম জামাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ এই নেতার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









