মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খানসামায় মাদকবিরোধী অভিযানে ৪ তরুণ আটক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

খানসামায় মাদকবিরোধী অভিযানে ৪ তরুণ আটক

মাদকবিরোধী অভিযানে আটক হওয়া ৪ তরুণ।

দিনাজপুরের খানসামায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ চার তরুণকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়ারা এলাকায় তাদের আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার ক্ষিতীশ চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (২৫), ক্ষিতীশ চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৮), জিতেন্দ্র নাথ রায়ের ছেলে জিৎ চন্দ্র রায় (১৮) এবং ধনপতি জিৎ চন্দ্র রায়ের ছেলে জয় রায় (১৮)।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক চারজনের মধ্যে তিনজনকে দুই মাস এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার (২৫ মার্চ) আটক চারজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এদিকে, প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.