বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রৌমারীতে ‘গণহত্যা দিবস’ পালিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম

রৌমারীতে ‘গণহত্যা দিবস’ পালিত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম,উপজেলা কৃষি অফিসার কাউয়ুম চৌধুরী,উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের সন্তানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো নৃশংস গণহত্যা মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস।

বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আবু সাইদ/রৌমারী/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.