সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদে স্বাধীনতা ও জাতীয় দিবসে র‍্যালি

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

নেছারাবাদে স্বাধীনতা ও জাতীয় দিবসে র‍্যালি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় সোহাগদল বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দেশপ্রেম, স্বাধীনতার চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেন। লাল-সবুজের পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে আয়োজিত সমাপনী বক্তব্যে আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, “দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সমাপনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির তালুকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ এবং পৌর বিএনপির সভাপতি কাজী কামাল।

উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে পুরো কর্মসূচিকে সফল করে তোলেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.