সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

পার্বতীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও পৃথকভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

সকালবেলায় পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও পৌর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব, উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন প্রমুখ।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.