লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে তেলের সিরিয়াল নিয়ে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বুড়িমারীর আলহাজ জে. এম. ফিলিং স্টেশনে বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
পাটগ্রামের বুড়িমারীতে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম তেল সরবরাহ করায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তা ও পাম্পমালিকরা। পেট্রোল পাম্পে সারাদিন সিরিয়ালে থাকতে থাকতে সাধারণ ভোক্তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। বুড়িমারী পেট্রোল পাম্পে তেলের সিরিয়াল নিয়ে আজও ব্যাপক সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হন।
তেলের এই সংকটে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। বাইকার, কৃষকসহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









