শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

আপডেট: ২৭ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

নিহত নীতিদত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর উপজেলা সমন্বয়ক।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সকালে সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়। স্থানীয়রা আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)র নেতারা এই ঘটনায় প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন কোনোভাবেই জড়িত নয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.