শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

পিরোজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম

পিরোজপুরের নেছারাবাদের ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নুসরাত জাহান (২২) নামের এক প্রসূতি একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক তিন সন্তান বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটে অবস্থিত একটি ক্লিনিকে তিন সন্তানের জন্ম হয়।

মো. মাইনুল ইসলাম অসীম জানান, “মাগরিবের সময় নুসরাত জাহান নামের এক প্রসূতি মায়ের নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয় এবং বর্তমানে মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, “আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করি। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রীতিশ কুমার বিশ্বাসের মাধ্যমে তার সিজার করা হয়। একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা হই। আমার স্ত্রী এবং সন্তানেরা সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত খুশি।”

অস্ত্রোপচার করা শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস জানান, “মা ও তিন নবজাতকই সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে।”

এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকায় চাঞ্চল্য ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.