বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বৈধ কাগজ ছাড়া মিলছে না তেল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম

বৈধ কাগজ ছাড়া মিলছে না তেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখন থেকে বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) সকালে কানসাটের মেসার্স সুমন ফিলিং স্টেশনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়।

যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা হেলমেট ছিল না, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমাবে। শুধু সংকটকালেই নয়, সবসময় এ নিয়ম কার্যকর থাকলে জ্বালানির অপচয় রোধের পাশাপাশি দেশের রাজস্ব খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় শিবগঞ্জ উপজেলার সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সুমন/শিবগঞ্জ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.