রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বীরগঞ্জে ইউএনওর দ্বিমুখী অভিযান

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

বীরগঞ্জে ইউএনওর দ্বিমুখী অভিযান

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রশাসনের উদ্যোগে পরিচালিত পৃথক অভিযানে একদিকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে, অন্যদিকে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে ১৬ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।

উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় শনিবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে প্রায় ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় শিবরামপুর ইউনিয়নের জগদীশ চন্দ্র রায়ের বড় ছেলে পরিতোষ রায়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

অভিযান চলাকালে জব্দ করা জ্বালানি তেল সরকারের নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

অন্যদিকে একই দিন দুপুরে বীরগঞ্জ পৌরসভার জননী ফিলিং স্টেশন এলাকায় পৃথক ট্রাফিক অভিযানে বৈধ কাগজপত্র না থাকা এবং হেলমেট ব্যবহার না করার দায়ে ১৬ জন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, “অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা বাধ্যতামূলক। হেলমেট ব্যবহার ও বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে প্রশাসনের এসব অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
 

জিতু/বীরগঞ্জ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.