বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্যানার ঝুলানো পাম্পে তেল নেই, অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

ব্যানার ঝুলানো পাম্পে তেল নেই, অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় “তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার লিটার পেট্রোল ও ডিজেল তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল। এসময় প্রায় ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল  ও ১০হাজার৯৪১ লিটার ডিজেল  মজুদ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে মজুদকৃত তেল উপস্থিত মোটরসাইকেল  ও অন্যান্য যানবাহনের আরোহীদের মধ্যে প্রতি জনকে  বিতরণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় এই জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সময় দুই মোটরসাইকেল আরোহী দুইবার তেল নেওয়ার চেষ্টা করলে  দুই জন কে ৭  হাজার টাকা জরিমানা কারা হয়।  উল্লেখ্য, এর দুই দিন আগেই জেলার গোমস্তাপুর উপজেলায় “তেল নাই” লেখা আরেকটি পাম্পে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার পেট্রোলের সন্ধান পাওয়া যায়।
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

ব্যানার ঝুলানো পাম্পে তেল নেই, অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার | The Daily Adin