ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার দুলালমুন্দিয়া চপারাইয়ে সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মরিয়ম উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের একমাত্র মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত একটি স্যালো ইঞ্জিনচালিত গাড়ি এসে শিশুটির শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় একমাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গণ ভারি হয়ে উঠে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই হাসানুজ্জামান বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









