বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ও সম্পাদক হীরা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ও সম্পাদক হীরা

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে এডভোকেট সিরাজুল ইসলাম সভাপতি ও এডভোকেট এ. এইচ. এম. নূরে আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) বারের প্রধান নির্বাচন কমিশনার ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় বিএনপি সমর্থক সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মো. আদিলুজ্জামান আদিল ও মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আল আমীন ও মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে মোস্তফা আশেকুজ্জামান বুলবুল।

এ ছাড়া চারজন নির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- রাকিবুল হাসান, মো. আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও তাহমিনা আক্তার।

উল্লেখ্য, নির্বাচনে তফসিল অনুযায়ী ২৯ মার্চ মনোনয়ন পত্র দাখিল ও বাছাইয়ের শেষদিনে ১৩টি পদের প্রতিটিতে একটি করে মনোনয়ন পত্র জমা পড়ে ও সবাই বাছাইয়ে বৈধ হিসেবে বিবেচিত হন। ফলে আগামী ৬ এপ্রিল নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বেসরকারিভাবে ওই তেরজনকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

তিন সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পিপি এডভোকেট আব্দুল মান্নান, নির্বাচন কমিশন সদস্য জাহিদুল হক আধার ও আবু হেনা খন্দকার মমতাজুল করিম।

শাকির/শেরপুর/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.