বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোবিন্দগঞ্জে ট্রাফিক আইনে মামলা, জরিমানা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

গোবিন্দগঞ্জে ট্রাফিক আইনে মামলা, জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অপরাধে ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ৩১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (২৯ মার্চ) উপজেলার বোয়ালিয়া (গাইবান্ধা মোড়) এলাকায় এ চেকপোস্ট বসানো হয়।

ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন থানা পুলিশের মোবাইল টিম-১ ও টিম-২। সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।

মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্দিক/গোবিন্দগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.