বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক কাজী রনির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির ডাকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক কাজী রনির উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, মামলার চার্জশিট দাখিল এবং ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
 
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নেতা ফরিদ খান। সঞ্চালনা করেন সরাইল উপজেলার প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাহীনুর তানভীর।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এজাজ রহমান, বিজয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মামুন রানা, সরাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাছির, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিয়াজউদ্দিন বরকত, প্রচার সম্পাদক জুনায়েদ মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

এ কর্মসূচিতে উপস্থিত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ। 

ফরিদ খান বলেন, “সাংবাদিক কাজী রনির উপর যে নির্মম ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে, তা কেবল একজন সাংবাদিকের উপর আঘাত নয়-এটি পুরো সাংবাদিক সমাজের কণ্ঠরোধের অপচেষ্টা, গণতন্ত্রের উপর নগ্ন আঘাত। অথচ দুঃখজনক হলেও সত্য, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগী পরিবার হয়রানির শিকার হতে হচ্ছে। এটি কোন সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না।” 

এনামুল হক আরিফ বলেন, “সাংবাদিক কাজী রনির ভাই কাজী আশরাফ বাদী হয়ে মামলা করার পরও আসামিদের গ্রেপ্তার করা তো দূরের কথা, উল্টো বাদীপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।” 

সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে অবিলম্বে সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। 

মনির/ব্রাহ্মণবাড়িয়া/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.