বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম

ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

কক্সবাজারের জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশ ওরফে ‘কাকা তারেকের’ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শুনানি শেষে এই রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেন বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।

তিনি জানান, পুলিশের পক্ষে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। এ ঘটনায় পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাতে নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। মামলায় প্রধান সাক্ষী করা হয় নিহতের বান্ধবী নারী সমন্বয়ক রাইসা সুলতানা তারিনকে।

নিহত খোরশেদ আলম শহরের পূর্ব পাহাড়তলী ইউসূলেরঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক।

প্রধান অভিযুক্ত মোহাম্মদুল হক প্রকাশ ‘কাকা তারেক’ কক্সবাজারের রামু উপজেলার খোন্দকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে।

শাহীন/কক্সবাজার/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.