শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। রবিবার মধ্যরাতে ডিমলা থানাধীন দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার এসআই পরিতোষ রায়। রবিবার (২৯ মার্চ) বিকেলে এ সম্পর্কিত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে মহাসড়ক দিয়ে চলাচলকারী শতাধিক ট্রাক ও মাইক্রোবাসের গতিরোধ করে চালক ও যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় এসময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও কয়েকজনকে মারধর করে ডাকাতরা।

গাড়ির চালকেরা জানায়, '২০ জনের বেশী ডাকাত অস্ত্র দেখিয়ে  মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। যারা গাড়ির জানালা খুলতে দেরি করেছে তাদের অনেকের গ্লাস ভেঙে যাত্রী ও ডাইভারদের মারধর করেছে। স্থানীয়রা খবর পেয়ে দলবল নিয়ে সেখানে গেলে ডাকতরা পালিয়ে যায়।'

ডিমলা থানার এসআই পরিতোষ জানান, 'ভুক্তভোগীরা ডিমলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে চলছে বলে জানায় পুলিশ।'

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.