বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় ১৩ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

উল্লাপাড়ায় ১৩ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাব-১২-এর পৃথক দুই অভিযানে জাল টাকার বড় চক্রের সদস্যসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৩ লাখ টাকার বেশি জাল নোট। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদকদ্রব্যও।

সোমবার (৩০ মার্চ) দুপুরে র‍্যাব-১২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২-এর অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া।

র‍্যাব-১২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৯ মার্চ) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫১ হাজার টাকার জাল নোট।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধোপাকান্দি এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা জাল নোটের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় এক পলাতক আসামি হাকিম শেখ (৩৬)-কে ধরতে অভিযান চলছে।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল এলাকায় মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫)-কে ১৯৬ বোতল মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.