বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় তেল মাপক যন্ত্রে কারচুপি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম

চুয়াডাঙ্গায় তেল মাপক যন্ত্রে কারচুপি

তেল মাপক যন্ত্রে কারচুপি, পরিমাণে কম দিয়ে বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলতদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজ তদারকি করা হয়। এ সময় অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ভালাইপুরের আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে সার বিক্রয় ও ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জ্বালানি তেলের পরিমাপে কারচুপি—৫ লিটার তেলে ৩০০ মিলিলিটার কম দেওয়া এবং পরিমাপক যন্ত্রে কারচুপি করার জন্য মশিউর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান অটোমোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.