ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল আহবায়ক মোক্তার হোসেনের অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে গফরগাঁও উপজেলা শাখা ও পৌর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গফরগাঁও উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুছ ছালাম বেপারী, উপজেলা যুবদলের আহবায়ক সরদার মো. খুররম, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, ময়মনসিংহ জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আনসারুল হক, উপজেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক মোক্তার হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অপু রায়হান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক মোক্তার হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ছাত্রনেতা। তিনি ৪৩টি মামলার আসামি ছিলেন, একাধিকবার বাবা-মা সহ গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন। তাকে গুম করার চেষ্টা করা হয়, বাড়িঘরে হামলা চালানো ও পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তিনি মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি অবিলম্বে নির্যাতিত ছাত্রনেতা মোক্তার হোসেনের অব্যাহতি প্রত্যাহারের আবেদন জানান।
এ সময় গফরগাঁও প্রেসক্লাবে বিওডব্লিউটিএ উপসহকারী প্রকৌশলী দারুল আববার, পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়ার্স্টান ইউনিয়নের প্রকল্প ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের জানান, গত ২৬ মার্চ স্থানীয় চরআলগীবাসী লোকজন যখন তাদের প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর হামলা চালায়, তখন মোক্তার হোসেন সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং সেই সময় তিনি ষড়যন্ত্রের শিকার হন।
উল্লেখ্য, ২৬ মার্চ পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের বালু নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার জের ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি উপজেলা ছাত্রদলের আহবায়কের পদ থেকে মোক্তার হোসেনকে অব্যাহতি দেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









