বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানায় অভিযান

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানায় অভিযান

দস্যু দমনে কোস্ট গার্ডের চলমান অভিযানে দুধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর একটি আস্তানা ভেঙ্গে তছনছ করা হয়েছে। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত একটি অকিটকি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সীমান্ত খাল সংলগ্ন বনে অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দস্যু বাহিনীর সদস্যরা গহীন জঙ্গলে পালিয়ে যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বনদস্যুদের ঐ আস্তানা থেকে একটি অকিটকি, বিছানা-পত্র ও রান্নার কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

পশ্চিম জোন মংলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা মংলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে দস্যুদের আস্তানা ভেঙে দেওয়া হলেও দস্যুদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি জানান, তবে সুন্দরবনে দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.