বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিক বায়েজিদ মোল্লা (১৫)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বায়েজিদ উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক বায়েজিদ উপজেলা সদরের মেসার্স মা স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করতেন। দুপুরের দিকে ওয়ার্কশপের মালিক সাইফুল ইসলাম বায়েজিদসহ আরও কয়েকজন শ্রমিককে উপজেলার কদমতলা গ্রামের রফিকুল জমাদ্দারের বাড়িতে ঘরের চালায় লোহার অ্যাঙ্গেল ও টিন লাগাতে পাঠান।

এ সময় অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বায়েজিদ। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইব্রাহিম মোল্লা তার ভাতিজার মৃত্যু রহস্যজনক দাবি করে বলেন, তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ বিষয়ে সঠিক তদন্তের দাবি জানান তিনি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নওশিন রিজওয়ানা বলেন, “বায়েজিদ নামের ওই যুবককে মৃত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।”

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, “যুবকের মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ থাকায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.