সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টঙ্গীর উড়ালসেতুতে প্রাইভেট কারে আগুন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

টঙ্গীর উড়ালসেতুতে প্রাইভেট কারে আগুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-আব্দুল্লাহপুর উড়ালসেতুর কাদেরিয়া মিল এলাকায় একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন লেগে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি প্রাইভেট কার উড়ালসেতু থেকে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় গাড়ির যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে গাড়িটির অধিকাংশই পুড়ে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়ির এক নারী যাত্রী জানান, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে টঙ্গীর চেরাগআলী এলাকায় আসছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই আগুন লাগলে সবাই দ্রুত গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহীন/গাজীপুর/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.