বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বুড়িমারীতে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ, অসুস্থ ৯

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

বুড়িমারীতে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ, অসুস্থ ৯

লালমনিরহাটের পাটগ্রামে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুত্বর অসুস্থ তিন জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) রাত ৯ টার দিকে বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ৮ নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। 

অসুস্থরা হলেন, সুপ্ত (১২), মুন্না (৮), ইসমোতারা (৩), রমিচা (৫০), শান্ত (৮), মিম (১৮), মুক্তা (১২), সুমি (২৫), জিনান ও মুবিন। 

স্হানীয় সূত্র জানায়, গোপনে কে বা কারা ভাতের হাঁড়িতে ওষুধ মিশিয়ে রাখে। এই ভাত খেয়ে পরিবারের লোকজন অচেতন হলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ভুক্তভোগী ইসরাফিলের বাড়িতে আলম নামে এক ব্যক্তির সকাল থেকে আসা যাওয়া ছিলো। পেশায় তিনি মিষ্টি আলু বিক্রেতা নামে পরিচিত। মিষ্টি আলু (আংগালু) দেওয়ার কথা বলে ভাতের সাথে ওষুধ মিশিয়ে দেয় বলে ধারণা করছে পরিবারটি। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় বলেন, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.