শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট জিপ দুর্ঘটনা, আহত ৮ পর্যটক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট জিপ দুর্ঘটনা, আহত ৮ পর্যটক

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ট্যুরিস্ট জিপের পেছনের কেবিন বডি ছিটকে পড়ে অন্তত আটজন পর্যটক আহত হয়েছেন। অতিরিক্ত গতিতে জিপ ঘোরানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফের মহেশখালীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও শামীমা অ্যান্ড কোং ফিলিং স্টেশনের ম্যানেজার আমীর খসরু জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ১২ জন পর্যটক কক্সবাজার থেকে একটি ট্যুরিস্ট জিপে করে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ জিরো পয়েন্টে যাচ্ছিলেন। পথে মহেশখালীয়াপাড়া এলাকায় জ্বালানি নিতে তারা ফিলিং স্টেশনে প্রবেশ করেন।

তিনি বলেন, “স্টেশনে জ্বালানি না থাকায় চালক দ্রুতগতিতে জিপটি ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পেছনের কেবিন বডি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাতে থাকা পর্যটকরা সড়কে ছিটকে পড়েন।”

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালান। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

আমীর খসরু আরও জানান, দুর্ঘটনার সময় ফিলিং স্টেশনে অতিরিক্ত যানবাহনের চাপ ছিল না। চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে টেকনাফ থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পর্যটকদের সঙ্গে কথা বলেছে। তবে কোনো লিখিত অভিযোগ না থাকায় জিপ চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, আহত পর্যটকরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.