বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় ২৫ মণের করাতি মাছ আড়াই লাখে বিক্রি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

কাঁঠালিয়ায় ২৫ মণের করাতি মাছ আড়াই লাখে বিক্রি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে বঙ্গোপসাগরের দানব খ্যাত একটি বিশাল আকৃতির করাতি মাছ (খটক মাছ)। আনুমানিক ২৫ মণ ওজনের এই মাছটি স্থানীয় বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে বঙ্গোপসাগর থেকে মাছটি ধরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসে একদল জেলে। পরে সেখানে নিলামে মাছটি আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় জেলেরা জানান, কাঁঠালিয়া উপজেলা বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সেই ধারাবাহিকতায় একদল জেলের জালে ধরা পড়ে বিশাল আকারের এই করাতি মাছটি।

নিলামে মাছটি কিনে নেন আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার। পরে বেশি দামে বিক্রির আশায় তিনি মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান।

আব্দুল হাই সরদার বলেন,“দীর্ঘদিন পর এমন বড় মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করছেন। পরে মাছটি কেটে খণ্ডখণ্ড করে বিক্রি করা হবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের বড় আকৃতির মাছ খুব কমই ধরা পড়ে, ফলে বিষয়টি এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.