পিরোজপুরের মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায়, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের অধীনে মঠবাড়িয়া উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ.কে.এম. মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল হাই মল্লিক, মঠবাড়িয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবর রহমান এবং মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার।
দুই দিনের এই প্রশিক্ষণে ৫০ জন বেকার যুবক ও যুবতী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্লান্ট স্থাপনের প্রযুক্তি ও পরিচালনা সংক্রান্ত ধারণা অর্জন করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









