বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে লরি-সিএনজি সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

ময়মনসিংহে লরি-সিএনজি সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২

ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কের দাপুনিয়া এলাকায় লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষকসহ নিহত দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দাপুনিয়ার বাগানবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম (৫৫) এবং শিফা আক্তার (২৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাপুনিয়া থেকে ছেড়ে আসা লরির সঙ্গে ফুলবাড়ীয়া থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রভাষক সারোয়ার এ কাইয়ুম মারা যান। গুরুতর আহত অন্য যাত্রী শিফা আক্তারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যানটি। দুর্ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘাতক লরি ও সিএনজি জব্দ করা হয়েছে, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.