বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বাড়ল আরও দুই দিন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বাড়ল আরও দুই দিন

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় আরও দুই দিন বাড়িয়েছে জেলা প্রশাসন। আগামী ২ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা থেকে জ্বালানি গ্রাহকরা কার্ড সংগ্রহ করতে পারবেন।

সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড ইস্যু কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার থেকে তা উপজেলা পরিষদগুলোতেও বিতরণ করা হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ ও ৩১ মার্চ কার্ড বিতরণের কথা থাকলেও সময় বাড়িয়ে ২ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী ৩ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনকেই জ্বালানি তেল সরবরাহ করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি তেল পাম্পে জ্বালানি বিক্রি চলবে এবং প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ করা হবে।

তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান বলেন, ফুয়েল কার্ড চালুর ফলে তেল পাম্পে বিশৃঙ্খলা কমবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে। এতে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.