বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্কুল ফিডিং কর্মসূচির রুটি পায়নি শরণখোলার সাড়ে ১০ হাজার শিশু

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

স্কুল ফিডিং কর্মসূচির রুটি পায়নি শরণখোলার সাড়ে ১০ হাজার শিশু

অসচ্ছল ও দরিদ্র এলাকার শিশুদের জন্য স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধনের মাত্র তিন দিনের মাথায় শরণখোলা উপজেলার ১০ হাজার ৪৮১ শিশুকে তাদের জন্য বরাদ্দকৃত রুটি সরবরাহ দেওয়া হয়নি।

বুধবার (১ এপ্রিল) শরণখোলা উপজেলার ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ৪৮১ শিশুর জন্য একটি করে বনরুটি ও একটি সিদ্ধ ডিম বরাদ্দ থাকলেও কোন শিশুকেই দেওয়া হয়নি রুটি। এ নিয়ে উপজেলার একাধিক স্কুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

শরণখোলা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শরণখোলা উপজেলার ১১৪টি স্কুলে ১১,৬৪৬ জন শিক্ষার্থী এ কর্মসূচির অন্তর্ভুক্ত। ২৯ মার্চ শরণখোলায় এ কর্মসূচী শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ১০,৪৮১ জন শিক্ষার্থী একটি করে সিদ্ধ ডিম ও একটি করে বনরুটি পাওয়ার কথা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত এনজিও কোনো রুটি সরবরাহ দিতে পারেনি বলে অনেক স্কুলের শিক্ষক ও অভিভাবকরা তাকে জানিয়েছেন। পাবনার জেলার ওসাকা (OSAKA) নামের একটি এনজিও এ উপজেলার খাদ্য সরবারহের দায়িত্ব পেয়েছেন বলে জানান তিনি। 

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এনজিও ওসাকা (OSAKA) -এর এজিএম মো. শামিমুজ্জামান জানান, বাগেরহাটসহ ১৩টি জেলায় তারা স্কুল ফিডিং -এর খাদ্য সরবারহ করার দায়িত্ব পেয়েছেন। তারা ঝিনাইদহের একটি ফ্যাক্টরি থেকে রুটি সরবরাহ নিচ্ছেন। ঈদের ছুটির কারণে ফ্যাক্টরির শ্রমিক সংকট ও দেশব্যাপী জ্বালানি তেলের অভাবে পরিবহন সংকটের কারণে খাদ্য সংগ্রহ ও সরবরাহ কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে বুধবারের নির্ধারিত সিডিউলের রুটির এ সংখ্যা পরবর্তী যেকোনো দিনে সমন্বয় করে দেওয়া হবে বলে জানান তিনি। 

মিলন/শরণখোলা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.